সোমবার (২৫ জুলাই) দুপুরে শহরের বাটার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, রাজিব ইলেকট্রনিক্স, নিউ মুকুল ইলেকট্রনিক্স ও হক ইলেকট্রনিক্স।
.png)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, শহরের বাটার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা হয়েছে। তদারকিকালে রাজিব ইলেকট্রনিক্সকে চার্জার ফ্যানের দাম পাইকারি ও খুচরাপর্যায়ে অতিরিক্ত রাখার অপরাধে ৩০ হাজার টাকা, নিউ মুকুল ইলেকট্রনিক্স ওয়ালটন চার্জার ফ্যানের দাম সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি রাখায় ১০ হাজার টাকা ও হক ইলেকট্রনিক্সকে ২ হাজার টাকাসহ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।