ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ২২ কোটি ১০ লাখ টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:২১, ২৬ জুলাই ২০২২
টেকনাফে ২২ কোটি ১০ লাখ টাকার আইস উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী-সংলগ্ন খরের দ্বীপ এলাকা থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস ও দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য ২২ কোটি ১০ লাখ টাকা।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ এসব তথ্য জানান।

বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ জানান, ২৫ জুলাই (সোমবার) দুপুরে হ্নীলা এলাকা দিয়ে নাফ নদীর তীরে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পায় বিজিবি। এমন খবরে ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের নেতৃত্বে বিজিবির দুটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জঙ্গলে গাছের গোড়ায় পাচারকারীদের লুকিয়ে রাখা একটি বস্তা জব্দ করা হয়। 

Advertisement

পরে জব্দকৃত বস্তা থেকে ৩ কেজি ২২১ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। উদ্ধার ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ২২ কোটি ১০ লাখ টাকা। এছাড়া ওই বস্তা থেকে ২ লাখ পিস ইয়াবাও উদ্ধার হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার, উপ-অধিনায়ক মেজর লতিফুল বারি, অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম মুহতাসিন বিল্লাহ (শাকিল), সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!