সোমবার রাতে জেলার বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাসকে বিয়ে করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী।
.png)
কনের বাবা মারকুস দাস বলেন, আমি গরীব মানুষ। ইতালি নাগরিক আমার বাড়িতে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হলেও এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান করেছি।
তরণী রত্না রানী দাস বলেন, আমাদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশির্বাদ করবেন।
স্থানীয় কানু রায় বলেন, বিয়েতে আমরা অনেক আনন্দ করেছি। বিদেশ থেকে কেউ এসে বিয়ের ঘটনা আমাদের গ্রামে এই প্রথম।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল ইসলাম ডন বলেন, ইতালিয়ান নাগরিক ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করছেন, এমন খবর শুনে আমরা সার্বিক নিরাপত্তা দিয়েছি।