সোমবার পরিবেশ অধিদফতর সদর দফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং শাখার পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে শুনানি হয়। পরে ওই কারখানাগুলোকে জরিমানা/ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণের দায়ে গাজীপুর ও ঢাকায় অবস্থিত ১৫টি কারখানা মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদফতর সদর দফতরে তলব করা হয়। পরে সেখানে শুনানিতে পরিবেশ দূষণের দায়ে ওইসব কারখানাকে ৩৮ লাখ ৩২ হাজার ৩২ টাকা জরিমানা/ক্ষতিপূরণ ধার্য করা হয়।
.png)
এরমধ্যে ৭টি কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওইদিন ঢাকায় অবস্থিত ইউরো বাংলা হার্ট হাসপাতালকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। একই দিন ঢাকা মহানগরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি প্রতিষ্ঠান থেকে প্রায় আড়াই টন (২৫০০ কেজি) পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সহকারী পরিচালক মো. রেজুওয়ান ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।