ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইক নিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়ে প্রাণ গেল চিকিৎসকের

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮, ২৭ জুলাই ২০২২
বাইক নিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়ে প্রাণ গেল চিকিৎসকের
ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুরে বাইক নিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়ে কফিল উদ্দীন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের গোপালহাটি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত কফিল উদ্দীন উপজেলার গোপালহাটি গ্রামের বাসিন্দা। তিনি দুর্গাপুর উপজেলার মাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী চিকিৎসক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার  মৃত্যু হয়েছে।  

Advertisement

প্রত্যক্ষদর্শী আমজাদ আলী বলেন, গত সপ্তাহেই স্বস্ত্রীক হজ্জ করে বাড়ি ফিরেছেন চিকিৎসক কফিল। বিকেলে আছরের নামাজ মসজিদে পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হোন তিনি। মহাসড়কে উঠতেই তাকে ধাক্কা দেয় আরেকটি মোটরসাইকেল। এতে সড়কে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পবা হাইওয়ে থানার ওসি মোফাকারুল ইসলাম বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অপর মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!