ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২৭ জুলাই ২০২২
প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রহিম নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রয়েছে। নিহত আব্দুর রহিম পাঁচকাতুলী গ্রামের খোকা মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে জেরে আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে। আত্মীয়-স্বজনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ আছে তাদের।

Advertisement

বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বেলাল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধে জেরে উপজেলার রামেশ্বরপুর ইউপির পাঁচকাতুলী গ্রামে ছুরিকাঘাতের শিকার হন তিনি। তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্বজন ও স্থানীয়রা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। 

গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, আব্দুর রহিমকে ছুরিকাঘাত করা হয়েছিল। পরে শজিমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!