ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোনকে স্বামীর মারধর, প্রতিবাদ করায় প্রাণ গেল ভাইয়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ২৭ জুলাই ২০২২
বোনকে স্বামীর মারধর, প্রতিবাদ করায় প্রাণ গেল ভাইয়ের
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদরে ছোট বোনের ওপর নির্যাতনের প্রতিবাদ করায় বড়ভাই হাশেম মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার রাতে উপজেলার ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে সেখানে মারা যান তিনি। নিহত হাশেম মোল্লা চর কাশিপুর এলাকার মৃত নূর হোসেনের ছেলে।


ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা জানান, হাশেম মোল্লার ছোট বোন পুস্পাকে বিয়ে করেন একই এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন। বিয়ের পর থেকে প্রায় স্ত্রীকে নির্যাতন করত আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশ হয়। কয়েকদিন আগেও তাদের নিয়ে সালিশ হয়েছে।

মঙ্গলবার রাতে আবারো আল আমিন তার স্ত্রীকে মারধর করেন। বিষয়টি হাশেম মোল্লা জানতে পেরে প্রতিবাদ করেন। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে মারা যান হাশেম মোল্লা। মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় মামলা করেছেন নিহতের ছোটভাই জামাল হোসেন। অভিযুক্ত আল আমিনকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!