এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নজিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্ৰেফতার রনি উপজেলার কাঞ্চন দক্ষিণপাড়া গ্ৰামের নুরুজ্জামানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে নজিপুর বাজারে বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় পত্নীতলা থানার এক মামলার দীর্ঘদিনের পলাতক থাকা হত্যা মামলার আসামি রনিকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ সিআইডি কার্যালয়ের পুলিশ পরিদর্শক (নি.) এএসএম আরিফুজ্জামান জিন্নাহের কাছে হস্তান্তর করা হয়েছে।