শুক্রবার (২৯ জুলাই) দিনগত গভীর রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃত তিন শীর্ষ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
এতে বলা হয়, জেলা প্রশাসকের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে এ অভিযানে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি, হাফিজুল ও স্বপন তালুকদারের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়। বাকি ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ড প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১ গ্রাম হেরোইনসহ বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।