[ দেশজুড়ে ]
সবার অগোচরে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
মোংলা থানা। ফাইল ছবি
বাগেরহাটের মোংলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে ইয়ামিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার মোংলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোডের দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ইয়ামিন দিগন্ত কলোনি এলাকার বাবুল হোসেনের ছেলে।
ওয়ার্ড কাউন্সিলর জি এম আল-আমিন জানান, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলতে খেলতে বাড়ির লোকদের অগোচরে পাশের স্কুলের নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে যান। বৃষ্টির কারণে সেখানে ওই খোলা ট্যাংকে পানি জমে। অনেকক্ষণ ধরে তাকে না দেখায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সেপটিক ট্যাংকের পানি থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
.png)
মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!