ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল নারীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ৩০ জুলাই ২০২২
বগুড়ায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় এক নারী নিহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম।

Advertisement

তিনি জানান, অজ্ঞাত ঐ নারী হামছায়াপুর এলাকায় মহাসড়কের ধার ঘেঁষে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!