ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বাসচাপায় নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩, ৩১ জুলাই ২০২২
গাজীপুরে বাসচাপায় নিহত ৩
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিএনটি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার আজিবুর রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩৫), মেহেদী (৩০) ও ইজিবাইকচালক নজরুল ইসলাম (৩৪)।

Advertisement

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল বাশার জানান, বটতলা এলাকায় চন্দ্রাগামী একটি বাস সামনে থেকে ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!