ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের চাকরির খোঁজে এসে অপহরণের শিকার মা

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১২:২৯, ৩১ জুলাই ২০২২
ছেলের চাকরির খোঁজে এসে অপহরণের শিকার মা
ফাইল ছবি

ছেলের চাকরির খোঁজে রাজশাহী থেকে লক্ষ্মীপুরের রায়পুরে এসে অপহরণের শিকার হয়েছেন নাজমা আক্তার নামে এক গৃহবধূ।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। অপহৃত নাজমা আক্তার রাজশাহী শহরের চন্দ্রিমা থানার শিরোইল কলোনির নুর মোহাম্মদ সরদারের স্ত্রী। 

নাজমা বেগম জানান, বড় ছেলে শাহিনুর রহমান বেকার থাকায় চাকরির সন্ধান করছিলেন। এরইমধ্যে লক্ষ্মীপুরের রায়পুর থেকে একটি চাকরির লোভনীয় অফার পান তিনি। শনিবার বিকেলে সেই সূত্র ধরে তিনি ও মেয়ে নাজমুন নাহার সুমিকে নিয়ে রাজশাহী থেকে বাসযোগে রায়পুরে আসেন। 

Advertisement

চাকরিদাতা প্রতারক চক্র তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী রায়পুর আসার পরেই শাহিনুর রহমানকে আহত করে মা নাজমাকে অপহরণ করে। একপর্যায়ে প্রতারক চক্রটি বলে বিকাশে এক লাখ টাকা মুক্তিপণ দিলে তার মাকে জীবিত ফেরত দেওয়া হবে। পরে নিরুপায় হয়ে ছেলে শাহিনুর রহমান ও মেয়ে নাজমুন নাহার সুমি তাদের মায়ের বিকাশে ৪০ হাজার টাকা পাঠান এবং পিনকোড জানিয়ে দেন প্রতারকদের। বাকি টাকা পাঠাতে চাপ দেয় চক্রটি। কিন্তু তারা টাকা পাঠাতে অপারগতা প্রকাশ করেন। একযপর্যায়ে রাত ৯টার দিকে রায়পুর থানায় তাৎক্ষণিক সাধারণ ডায়েরি করেন।

এদিকে, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রতারক চক্র নাজমার ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কারসহ মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে যায়। পরে নাজমা বেগম স্থানীয় এক পরিবারের সাহায্য চান। 

পরে পশ্চিম মাছিমপুর গ্রামের আজিজ উল্যা পাটোয়ারী বাড়ির আবদুল মান্নান পাটোয়ারীর ছেলে আনোয়ার হোসেন ওরফে দেলোয়ার হুজুরের ঘর থেকে তাকে উদ্ধার করেন পুলিশ।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, লিখিত অভিযোগ পেয়েই রাজশাহী থেকে রায়পুরে আসা ভিকটিমকে প্রতারক চক্র থেকে উদ্ধার করি। ওই প্রতারক চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!