[ দেশজুড়ে ]
মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: এখনো জ্ঞান ফেরেনি তাসফিরের
ফাইল ছবি
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা তাসফির হাসানের এখনো জ্ঞান ফিরেনি। তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়া একই দুর্ঘটনায় আহত আরো পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেন, তাসফির হাসানের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। মাথা ও ঘাড়ে আঘাত রয়েছে। চিকিৎসকদের চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)
হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম নোমান খালেদ চৌধুরী বলেন, নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন চারজনের এখনো জ্ঞান ফিরেনি। তবে তাদের অবস্থা আগের চেয়ে ভালো। এছাড়া আরেকজন মোটামুটি সুস্থ আছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন সাতজন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!