তাদের মধ্যে রয়েছেন একজন এসআই ও চারজন কনস্টেবল। তাদের প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা সার্কেল অফিসে নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৭ কিলোমিটার অংশে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠে। বিভিন্ন জায়গায় হাইওয়ে পুলিশ তল্লাশির নামে গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে টাকা নেয়। টাকা না দিলে মামলা দেওয়ার হুমকি দেয়। চাঁদা আদায়ের অন্যতম হাতিয়ার হচ্ছে সিএনজি অটোরিকশা।
.png)
অভিযোগ রয়েছে, তাদের টোকেনে চলে সিএনজি অটোরিকশা। চাঁদাবাজির অভিযোগে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের প্রত্যাহারকৃত সদস্যরা হলেন- এসআই বিজয়, কনস্টেবল আসলাম, কাজী সাজ্জাদুল বারী, কিশোর ও আহসান হাবিব।
মুহুরীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, তিনি এ বিষয় কিছু জানেন না। ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে। তারা কুমিল্লা হাইওয়ে পুলিশের সার্কেল অফিসে যোগদান করবেন।
ডিআইও-২ ডিএসবি ফেনী ও মিডিয়া ফোকালপার্সন মো. শহীদ উল্লাহ মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের প্রত্যাহারকৃত ৫ সদস্যকে কুমিল্লা হাইওয়ে পুলিশের সার্কেল অফিসে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।