ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলার ছড়ি পারা নিয়ে ভাইকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ২ আগস্ট ২০২২
কলার ছড়ি পারা নিয়ে ভাইকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নাসির উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে চাচাত ভাই স্বপনের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নাসির উদ্দিন বুরুদিয়া ইউপির মান্দারকান্দি গ্রামের আব্দুল করিম মঙ্গলের ছেলে। অভিযুক্ত স্বপন একই গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। নিহত নাসির স্বপনের চাচাত ভাই।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান জানান, নাসির উদ্দিনের সঙ্গে জমি নিয়ে তার চাচাত ভাই স্বপনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে কলার ছড়ি পারা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নাসির উদ্দিনকে দা দিয়ে গলায় কোপ দেন স্বপন।  এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

তিনি আরো জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বপনকে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!