ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধ, মাটিতে ফেলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ২৬ জুলাই ২০২২
জমি নিয়ে বিরোধ, মাটিতে ফেলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে নুরু খান নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত‌্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা গ্রামের মুজিবনগর দাখিল মাদরাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

৬০ বছর বয়সী নুরু খান একই এলাকার বাসিন্দা। আহতরা হলেন- নিহতের ছেলে নোমান, ভাতিজা রাসেলসহ তিনজন। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয়দের বরাতে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুরু খানের সঙ্গে রনির বাবা মান্নান ভূঁইয়ার বিরোধ চলছিল। এরই জেরে সন্ধ্যা ৭টার দিকে মুজিব নগর দাখিল মাদরাসার পূর্ব পাশের চৌরাস্তায় মাটিতে ফেলে নুরু খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন রনি ও তার বাহিনীর সদস্যরা।

এ সময় নুরু খানকে বাঁচাতে এগিয়ে এলে নোমান, রাসেলসহ তিনজনকেও কুপিয়ে জখম করেন তারা। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিলে নুরুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার অনেক আগেই নুরু খান মারা যান। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। তবে সন্দেহভাজনদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!