ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে একজনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ২৩ জুন ২০২২
পিরোজপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে একজনের কারাদণ্ড
আদালতের রায়: প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় অবৈধ অস্ত্র রাখার দায়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম উপজেলার গৌরিপুর গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শহিদুল ইসলাম জানায় তার কাছে পাইপগান ও গুলি রয়েছে। পরে পুলিশ শহিদুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। এরপর ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

Advertisement

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহিরুল ইসলাম বলেন, শহিদুল ইসলাম আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতে রায় ঘোষণা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!