এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা হলেন, বাদশা মিয়া (৫৫), তার ছেলে শাহীন (৩০), সাইফুল (২০) ও পুত্রবধূ মণিকা (২৩)। তাদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ সাইফুল জানান, প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হলে দেখি নেশা পান করলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা আমাদেরও হয়েছে। পরে স্বজনরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
.png)
বাদশা মিয়ার স্ত্রী সাহারা বেগম জানান, কে বা কারা আমাদের রান্নাঘরে থাকা গরুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সেই দুধ খেয়ে আমার স্বামী, সন্তান ও পুত্রবধূ অজ্ঞান হয়ে যান। তবে এখন পর্যন্ত আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলী আহম্মেদ শিমুল বলেন, রাতের খাবার খেয়ে অসুস্থ হওয়া চার রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। বর্তমানে রোগীরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি-তদন্ত মো. আরশেদ আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এ বিষয়ে স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।