[ দেশজুড়ে ]
‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে যুবকের আত্মহত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারে একটি হোটেলে চিরকুট লিখে কাউসার নামে এক পর্যটক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের হোটেল মোটেল জোনে দি আলম গেস্ট হাউসের হোটেলের ৪০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। কাউসার জয়পুরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। তিনি বলেন, ওই ব্যক্তি বিষাক্ত ওষুধ খেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে তিনি এমন করেছেন, তা এখনো জানা যায়নি। তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট পাওয়া যায়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। ওই চিরকুটে হোটেল কর্তৃপক্ষকে হয়রানি না করার জন্য লিখেছেন বলে জানান তিনি।
.png)
দি আলম গেস্ট হাউস হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুর থেকে হোটেলে অবস্থান করছিলেন কাউসার।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!