ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘরে ফিরতেই স্বামী দেখলেন ‘বিছানায় নেই স্ত্রী’

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৪ আগস্ট ২০২২
ঘরে ফিরতেই স্বামী দেখলেন ‘বিছানায় নেই স্ত্রী’
লাশটি উদ্ধার করে পুলিশ

ময়মনসিংহের ভালুকায় জান্নাতুল ফেরদৌস নামে ২২ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মাহমুদপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মাহমুদপুর এলাকার সেলিম মণ্ডলের ছেলে সাব্বির মণ্ডলের স্ত্রী। তার বাড়ি জেলার গফরগাঁও উপজেলার ঘাগরা গ্রামে।

জান্নাতুলের স্বামী সাব্বির জানান, দুই বছর আগে ভালোবেসে জান্নাতুলকে বিয়ে করেন তিনি। তাদের সংসার ভালোই চলছিল। বৃহস্পতিবার ভোরে মাছের ঘেরে তিনি  খাদ্য দিতে যান। ঘরে ফিরে দেখেন বিছানায় নেই তার স্ত্রী। একপর্যায়ে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!