[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-মেয়ে নিহত
দুর্ঘটনাস্থল-ছবি ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী ও তাদের এক মেয়ে নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম(৪২), স্ত্রী রত্না বেগম (৩২) ও মেয়ে সানজিদা (৬)।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রত্না বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মেয়ে সানজিদাসহ রত্নাকে নিয়ে তার স্বামী একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করাতে এসেছিলেন। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও মেয়ে মারা যান।
.png)
এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়েছে বলেও জানান ওসি মাইন উদ্দিন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!