ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ২৫ জুলাই ২০২২
ময়মনসিংহে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
আদালতের রায়: প্রতীকী ছবি

ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় চাঞ্চল্যকর বিশ্বজিৎ কুন্ডু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের সাজা প্রদান করেছেন আদালত।

সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন দুই আসামির উপস্থিতে এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি কবির উদ্দিন ভুঁইয়া।

মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন সুমন ওরফে পেটকাটা সুমন, কামরুল হাসান ও সারোয়ার হোসেন ওরফে শাওন। এদের মধ্যে সুমন ওরফে পেটকাটা সুমন পলাতক রয়েছে।

Advertisement

মামলার বরাত দিয়ে পিপি কবির উদ্দিন ভুঁইয়া জানান, ২০১৫ সালের ২ জুন নগরীর গাঙ্গীনারপাড় এলাকায় দুর্বৃত্তরা  ছুরিকাঘাত করে হত্যা করে বিশ্বজিৎ কুন্ডুকে। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনজনের নামে মামলার চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়। পরে আদালত দীর্ঘ শুনানি শেষে এই রায় প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!