ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রলারে বজ্রপাত, ভয়ে নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৮, ৫ আগস্ট ২০২২
ট্রলারে বজ্রপাত, ভয়ে নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ
রুপাই হোসেন

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যায় পিকনিকের ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভয় পেয়ে রুপাই হোসেন নামে এক যুবক নদীতে লাফ দিয়ে নিখোঁজ রয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামালপুর ইউপির সাওরাইদ এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রুপাই কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঘেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পেশায় তিনি মাহেন্দ্র চালক ছিলেন।   


রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শামীম ভূঁইয়া।
 
তিনি জানান, নিখোঁজের খবর পেয়ে গাজীপুরের টঙ্গী থেকে ৬ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। বিকেল পর্যন্ত নিখোঁজের সন্ধান না পেয়ে ওইদিনের মত উদ্ধার কাজ শেষে করেন। 

কালীগঞ্জ থানার এএসআই মো. আজাদ পারভেজ জানান,  বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার বাঘেরপাড়া গ্রাম থেকে একটি পিকনিকের ইঞ্জিনচালিত ট্রলার শ্রীপুরের বরমির দিকে যাচ্ছিল। এ সময়  উপজেলার সাওরাইদ এলাকায় পৌঁছলে ট্রলারটি বজ্রপাতের কবলে পড়ে।

তিনি আরো জানান, ট্রলারের একটু সামনে  বজ্রপাত হওয়ায় অনেকেই ভয় পায়। এ সময় ট্রলারের পিছনে বসা রুপাই নদীতে লাফ দিয়ে  নিখোঁজ হন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!