[ দেশজুড়ে ]
নিখোঁজ কিশোরের লাশ মিলল জলাশয়ে
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ভালুকায় একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় মিনহাজ (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার বাওয়ারমোড় জলাশয় থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মিনহাজ উপজেলার দক্ষিণ ধীতপুর রাজশাহী পাড়ার মৃত হাবুল মিয়ার ছেলে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন মিনহাজ। বুধবার দুপুরে উপজেলার বাওয়ারমোড় জলাশয়ে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে এটা হত্যা না অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!