ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় খাস জমি বন্দোবস্ত কাণ্ডে সার্ভেয়ার হুমায়ূন গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৫৭, ৫ আগস্ট ২০২২
কলাপাড়ায় খাস জমি বন্দোবস্ত কাণ্ডে সার্ভেয়ার হুমায়ূন গ্রেফতার
অভিযুক্ত সার্ভেয়ার হুমায়ূন

পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের অন্তরালে ৪২ ব্যক্তির নামে ৭২ একর জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগে সার্ভেয়ার হুমায়ূন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহষ্পতিবার সন্ধ্যায় বরিশাল রুপাতলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বৃহষ্পতিবার কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হুমায়ূন কবিরকে প্রধান আসামি উল্লেখ করে অজ্ঞাতনামা আরো আসামিদের নামে মামলা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো.শহীদুল হক। পরে হুমায়ূনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

Advertisement

মুজিব শতবর্ষে গৃহহীনদের নামে সরকারি ২ শতাশং ভূমি বন্দোবস্তের অন্তরালে সম্পদ রয়েছে এমন ৪২ ব্যক্তির নামে ৭২ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়। যার একটি বন্দোবস্ত প্রাপ্ত দলিলের নামজারি করতে মহিপুর তহশিলে গেলে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুবকর সিদ্দিকীর নজরে আসে। পরে একে একে ফাঁস হয়ে যায় ৪২টি দলিলে ৭২ একর জমি বন্দোবস্ত দেওয়ার তথ্য।

কলাপাড়া থানার ওসি মো.জসিম উদ্দিন জানান, বরিশাল রুপাতলী এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতারের পর শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!