ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিকনিকের ট্রলারে বজ্রপাত, শীতলক্ষ্যায় লাফ দিয়ে যুবক নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৩৯, ৫ আগস্ট ২০২২
পিকনিকের ট্রলারে বজ্রপাত, শীতলক্ষ্যায় লাফ দিয়ে যুবক নিখোঁজ
ছবিতে রুপাই হোসেন

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভয়ে রুপাই হোসেন নামে এক যুবক নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরের উপজেলার জামালপুর ইউনিয়নের সাওরাইদ এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। একইদিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শামীম ভূঁইয়া। নিখোঁজ রুপাই কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঘেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মো. শামীম ভূঁইয়া জানান, নিখোঁজের খবর পেয়ে গাজীপুরের টঙ্গি থেকে ছয় সদস্যের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। বিকেল পর্যন্ত সন্ধান না পেয়ে ঐদিনের মতো উদ্ধার কাজ শেষে করা হয়।

কালীগঞ্জ থানার এএসআই মো. আজাদ পারভেজ জানান, কালীগঞ্জ পৌর এলাকার বাঘেরপাড়া গ্রাম থেকে একটি পিকনিকের ট্রলার শ্রীপুরের বরমির দিকে যাচ্ছিল। ট্রলারটি দুপুরের উপজেলার সাওরাইদ এলাকায় বজ্রপাতের কবলে পড়ে। এ সময় ট্রলারের পিছনে বসা রুপাই ভয়ে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!