ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় মিথ্যা অপবাদে তরুণকে ছুরিকাঘাত, পিতাকে নির্যাতন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ৫ আগস্ট ২০২২
কলাপাড়ায় মিথ্যা অপবাদে তরুণকে ছুরিকাঘাত, পিতাকে নির্যাতন
ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় মিথ্যা অপবাদ দিয়ে এক তরুণকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার পিতাকেও নির্যাতন করা হয়।

শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের ফুলতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ঐ যুবক জাহাঙ্গীর প্যাদা এবং তার পিতা জামাল প্যাদাকে উদ্ধার কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

জামাল প্যাদা জানান, ফুলতলী বাজারে পান-সিগারেটসহ খাবার হোটেলের ব্যবসা করে আসছে তার ছেলে জাহাঙ্গীর। কিছুদিন আগে একই বাজারের পার্শ্ববর্তী ভাঙ্গারি ব্যবসায়ী মাসুমের সঙ্গে একটি মোবাইল হারানোর বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে একই বিষয় নিয়ে ফের আমার ছেলের সঙ্গে তর্কে জড়ায় মাসুম। একপর্যায় আচমকা জাহাঙ্গীরের মাথায় ছুরিকাঘাত করেন মাসুম। এতে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়লে তাকে রক্তাক্ত অবস্থায় বেধড়ক পিটুনি দেন মাসুম ও তার ভাই মহাসিন। এ সময় চিৎকার শুনে আমি ছেলেকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করে।

Advertisement

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!