ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ৬ আগস্ট ২০২২
চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর শনিবার সকাল থেকে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। 

শুক্রবার রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা ঘোষণা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!