ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ৯ আগস্ট ২০২২
শরীয়তপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
ওহেদ খান-ফাইল ফটো

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওহেদ খান নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের আবুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওহেদ খান ওই গ্রামের রমিজ উদ্দিন খানের ছেলে।

স্থানীয়রা জানান, চিকন্দি ইউনিয়নের আবুড়া এলাকার মোদাচ্ছের খানের সঙ্গে ১নম্বর ওয়ার্ডের মেম্বার আলমাস খান, আক্তার হোসেন খানদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে মোদাচ্ছের খানের ছোট ভাই ওয়েদ খান নিহত হন। আরো ১৫ জন আহত হন। আহতদের সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠিয়েছে।

Advertisement

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওহেদের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!