এর আগে, বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের সংঘর্ষে ময়েজ উদ্দিন সরদার আহত হয়েছিলেন। ময়েজ উদ্দিন মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের ফরিদ উদ্দিন সরদারের ছেলে। বসতভিটার জমি নিয়ে এ সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে ময়েজ উদ্দিন সরদারের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে প্রতিপক্ষের ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর পুলিশ ছয় জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের নাজমুল হক, রবিউল ইসলাম রকি, জাহানারা বেগম, সালেমা বিবি, মোকছেদা বেগম ও হাফেজ উদ্দিন।
.png)
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় ময়েজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে প্রতিপক্ষের ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিপক্ষের মারপিটে আহত ময়েজ উদ্দিন সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার ছেলের দায়ের করা মামলার সঙ্গে এখন হত্যা মামলার ধারা সংযুক্ত হবে।
উল্লেখ্য, বসতভিটার জমি নিয়ে মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের আলিমুদ্দীন সরদারের সঙ্গে প্রতিবেশী রেজাউল ইসলামের বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ছয় জন আহত হন।