ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সংঘর্ষের ঘটনায় সালিশের দিনে ফের সংঘর্ষ, নারীসহ আহত ১২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ৩ আগস্ট ২০২২
সংঘর্ষের ঘটনায় সালিশের দিনে ফের সংঘর্ষ, নারীসহ আহত ১২
ফাইল ছবি

হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার করাব সিংহ গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সাইকুল ও আইকুল নামে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আহাদ মিয়ার পুত্র ইকবাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ চলে আসছিল হামিদ আলীর পুত্র সাইকুলের। এরই জের ধরে গত ৪ দিন পূর্বে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসা করার দিন ছিল বুধবার। কিন্তু সালিশ বৈঠক হওয়ার পূর্বেই ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

Advertisement

এতে অন্তত ১২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মোশারফ মিয়া (৫২), আব্দুল হাকিম (৩০), আলামা বেগম (৫০), সাইকুল মিয়া (৩৫), আইকুল মিয়া (২৫), বাইজিদ মিয়া (১৮), আব্দুল মিয়াকে (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!