ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনাইমুড়ীতে বিদেশি মদসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ১০ আগস্ট ২০২২
সোনাইমুড়ীতে বিদেশি মদসহ গ্রেফতার ২
ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। 

বুধবার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগ কলেজ গেট এলাকা তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, চাঁদপুরের শাহরাস্তি থানার নিজ মেহার গ্রামের বর্ধন বাড়ির মৃত পরেশ চন্দ্র পালের ছেলে উত্তম কুমার পাল ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হাসাইল গ্রামের রায় বাড়ির বলরাম চন্দ্র রায়ের ছেলে অজয় রায়।

Advertisement

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি মদ বিক্রিরকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ১৪ বোতল বিদেশি হুইস্কি ও তিন বোতল ভদকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!