নিহত নুরুল আনোয়ার একই বাড়ির কবির আহমদের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে নুরুল আনোয়ারের ঘরে স্থাপিত সেপটিক ট্যাংকের পানি চলাচল নিয়ে তার মায়ের সঙ্গে পাশের ঘরের জাহাঙ্গীরের তর্কাতর্কি হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জাশেদুল আলমের নজরে নিলে তিনি উভয়পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানান। পরে রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে নুরুল আনোয়ারকে কুপিয়ে আহত করেন জাহাঙ্গীরসহ কয়েকজন। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।