ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু ১৭ আগস্ট 

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১১ আগস্ট ২০২২
কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু ১৭ আগস্ট 
কাপ্তাই হ্রদ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩ মাস ১৭ দিন বন্ধ থাকার পর  ১৭ আগস্ট মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হবে। 

বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যলয়ে এক জরুরি সভায় মাছ শিকার, সংরক্ষণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে ।  
ডিসি মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানান।

সভায় ডিসি মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙ্গামাটি বিএফডিসি ব্যাবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলামসহ মাছ ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

সভায় আগামী ১৭ আগস্ট মধ্য রাত থেকে মাছ শিকার শুরু হয়ে ১৮ আগস্ট মাছ ল্যান্ডিং হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন , দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশবৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সব ধরনের মৎস্য আহরণ ও পরিবহনের ওপর গত ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে হ্রদে মাছ শিকারের ওপর তিন মাস নিষেধাজ্ঞা জারি থাকলেও এ বছর হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায় সময় আরো ১৭ দিন বাড়ানো হয়।

কাপ্তাই হ্রদে মাছ শিকার ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১৭ আগস্ট বুধবার মধ্য থেকে জেলেরা আবারে হ্রদে মাছ শিকার করতে পারবেন বলে জানান তিনি।

তিনি আরো জানান, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও কার্প জাতীয় মাছের বংশ বৃদ্ধির জন্য প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত  তিন মাস মাছ শিকার ও বাজারজাত বন্ধ থাকে। কিন্তু এ বছর পাহাড়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হ্রদের পানি বাড়েনি। তাই মাছের ডিম ছাড়ার সুবিধার্থে মাছ শিকারের নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!