ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ১৩ আগস্ট ২০২২
নেত্রকোণায় রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

নেত্রকোণার পূর্বধলায় মো. সাইকুল ইসলাম নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাইকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের লাঠুনিয়া গ্রামের আমজাদ আলীর ছেলে।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে সাইকুলের শ্বশুর বাড়ির পাশে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় সাইকুলের লাশ দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!