ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১ মাস পর কবর থেকে তোলা হালো শিশুর লাশ

বাবার বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১৩ আগস্ট ২০২২
১ মাস পর কবর থেকে তোলা হালো শিশুর লাশ
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় স্বামী রুবেল সর্দারের বিরুদ্ধে নিজ সন্তানকে হত্যা করে বাড়ির পাশে ডোবায় ফেলে রাখার অভিযোগ করেছেন তার স্ত্রী হোসনে মমতা তিথি। এ ঘটনায় একমাস পর কবর থেকে শিশু হাছিম সর্দারের লাশ তোলা হয়।

শনিবার দুপুরে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১২ জুলাই ঐ গ্রামের রুবেল সর্দারের ছেলে হাছিমের লাশ বাড়ির পাশের একটি ডোবায় পাওয়া যায়। রুবেল সর্দার প্রচার করেন তার ছেলে পানিতে ডুবে মারা গেছে। এরপর ঐ শিশুর লাশ দাফন করা হয়। কিন্তু ঐ শিশুর মা হোসনে মমতা তিথি কিছুতেই এ ঘটনা বিশ্বাস করতে পারেননি। এ ঘটনায় হোসনে মমতা তিথি বাদী হয়ে গত ১৮ জুলাই স্বামীসহ শ্বশুর বাড়ির আট জনের বিরুদ্ধে সাদুল্যাপুর আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

মামলার তদন্তকারী কর্মকর্তা উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সেরাজুল হক জানান, আদালতের নির্দেশে কবর থেকে ঐ শিশুর লাশ তোলা হয়েছে। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, লাশ উত্তোলনের পর সুরুতহাল রিপোর্ট তৈরি করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক রির্পোট সন্দেহজনক হওয়ায় তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!