ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীকে পুড়িয়ে হত্যা, ২২ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৭, ১৪ আগস্ট ২০২২
নারীকে পুড়িয়ে হত্যা, ২২ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে আম্বিয়া নামে এক নারীকে পুড়িয়ে হত্যা মামলায় আলম নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে ২২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মো. মোজাম্মেল হক।

তিনি জানান, মানিকগঞ্জের সিংগাইর এলাকায় আম্বিয়া নামে এক নারীকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ছিলেন।

Advertisement

এ বিষয়ে রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!