ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে চার নৈশপ্রহরীকে বেঁধে ডাকাতি, একজনের মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ১৪ আগস্ট ২০২২
মধ্যরাতে চার নৈশপ্রহরীকে বেঁধে ডাকাতি, একজনের মৃত্যু
ফাইল ছবি

যশোরের ঝিকরগাছায় রাজাপট্টি বাজারে মধ্যরাতে চার নৈশপ্রহরীকে বেঁধে ও মুখে টেপ পেঁচিয়ে ইলেকট্রনিক ওয়ার্কশপের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় আব্দুস সামাদ নামে এক নৈশপ্রহরী মারা গেছেন। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, শনিবার রাত ২টা থেকে ২টা ৪০ মিনিটের যেকোনো সময় একটি পিকআপযোগে ৮-১০ জন ডাকাত রাজাপট্টিতে প্রবেশ করে। এ সময় তারা রাজাপট্টিতে দায়িত্বরত সামাদ, সুকুমার, ইউসুফ ও কামালকে হাত-পা বেঁধে মুখে টেপ এবং গামছা পেঁচিয়ে একটি ইলেকট্রনিক ওয়ার্কশপের দোকানের তালা ভেঙে ডাকাতি করে। 

Advertisement

ভোরে স্থানীয়রা অবরুদ্ধ অবস্থায় চার নৈশপ্রহরীকে দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন। এ সময় আব্দুস সামাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, খবর পেয়ে রাতেই পরির্দশন করে পুলিশ। মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তার মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।


দোকান মালিক খায়রুল ইসলাম বলেন, তার দোকানের ডাকাতি হওয়া ব্যাটারির মূল্য প্রায় ৪ লাখ টাকা। তার দোকান ছাড়াও মিজান ট্রেডার্সের ২ তলার ক্লপসিবলগেটের তালা, শাওন ফার্নিচার দোকানের তালা এবং সানভিকা এন্টারপ্রাইজ ব্যাটারির দোকানের তালা কেটেছে ডাকাতদল। তবে মালামাল নিয়েছে কি না তা জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চুরি যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!