ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে সড়কে নিথর হলেন ২ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ১৫ আগস্ট ২০২২
লক্ষ্মীপুরে সড়কে নিথর হলেন ২ জন
ফাইল ফটো

লক্ষ্মীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবুল হোসেন এবং ফাহাদ হোসেন নামে দুইজন নিহত হয়েছেন।

সোমবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকা এবং রামগঞ্জ উপজেলার বাস টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় তারা নিহত হন। নিহত বাবুল হোসেন লক্ষ্মীপুরের রাজিবপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে এবং ফাহাদ হোসেন রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের গোলাম সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানান, বাবুল সকালে হেঁটে বাড়ি ফেরার সময় সাহাপুর এলাকায় পৌঁছালে রাস্তা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

একইদিন বেলা ১১টার দিকে রামগঞ্জ উপজেলা শহর থেকে মোটরসাইকেলে ফাহাদ বাড়ি ফিরছিলেন। রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ফাহাদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ফাহাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!