ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে নিথর হলেন ২ জন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ১৬ আগস্ট ২০২২
হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে নিথর হলেন ২ জন
ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওর থেকে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুজাতপুর হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের দলনেতা পিযুষ কুমার দাস বলেন, সুজাতপুর হাওরে একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল। সোমবার রাতে একটি বিয়ের নৌকা যাওয়ার সময় তারে জড়িয়ে হাওরে পড়ে নিখোঁজ হন এক ব্যক্তি। ভোরের দিকে আরেকটি নৌকা যাওয়ার সময় আরো একজন সেই তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পানিতে পড়ে যান। সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে প্রায় আট ঘণ্টার চেষ্টা চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!