[ দেশজুড়ে ]
বাড়ির সামনের সড়কে শিশুকে চাপা দিয়ে মারল ভ্যান
ফাইল ছবি
সাতক্ষীরার কলারোয়ায় ইঞ্জিনচালিত ভ্যানের নিচে চাপা পড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. আলিফ (৪) কলারোয়ার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা মুনসুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর ১টার দিকে শিশু আলিফ খেলা করার সময় বাড়ির সামনের রাস্তায় চলে যায়। এ সময় দ্রুতগতির একটি ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় শিশুটিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ওসি মো. নাসিরুদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যানটিকে হেফাজতে নেয়া সম্ভব হয়নি। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা রুজু হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!