ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘আমার পাখি, খুব ভালোবাসি তোমায়’ লিখে যা করল রবিউল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ১৭ আগস্ট ২০২২
‘আমার পাখি, খুব ভালোবাসি তোমায়’  লিখে যা করল রবিউল
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরে প্রেমিকার উদ্দেশ্যে চিরকুট লিখে রবিউল ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার মিরপুর পৌরসভার সুলতানপুর মাঠপাড়া মহল্লার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় প্রেমিকার উদ্দেশ্যে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। রবিউল সুলতানপুর গ্রামের ভ্যানচালক মুকুলের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। 

চিরকুটে লেখা ছিল- আমার পাখি, খুব ভালোবাসি তোমায় সোনিয়া, ভালো থেকো পাখি। খুব দেখার ইচ্ছে ছিল তোমায়। কিন্তু পারলাম না। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আমি, তুমি বিশ্বাস করো আমি শুধু তোমায় ভালোবাসি আজও। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউলের সঙ্গে স্থানীয় এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার সকালে রবিউল তার নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শিশির মণ্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এটি আত্মহত্যা কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি আরো বলেন, তিন বছর আগে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়েটির বিয়ে হয়ে গেছে। তার লেখা চিরকুটটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!