নিহতরা হলেন- ছুপুয়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে লিমন, সদর উপজেলার দুর্গাপুর এলাকার হানিফ মিয়ার ছেলে সিফাত ও বদরপুরের আব্দুল গফুরের ছেলে সজীব। তারা তিনজনই ছুপুয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ একেএম মনজুরুল হক আকন্দ জানান, চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় অজ্ঞাত একটি গাড়ি। এতে অটোরিকশায় থাকা তিন মাদরাসাছাত্র নিহত হন।
.png)
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর অটোচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।