[ দেশজুড়ে ]
বিয়ের আসর থেকে পালালেন বর
ফাইল ছবি
রাজবাড়ীর বালিয়াকন্দি ইউএনও আম্বিয়া সুলতানার হস্তক্ষেপে উপজেলার আমতলা আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের মিরাজ মল্লিকের বাড়িতে গিয়ে ১৩ বছর বয়সী ওই কিশোরীর বিয়ে বন্ধ করেন ইউএনও। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যান বর।
পরে বরের দুলাভাই সাজ্জাদকে ৯ হাজার টাকা জরিমানা করেন ইউএনও এবং কনের মামা ও মামির কাছ থেকে বাল্য বিয়ে না দেওয়ার মুচলেকা নেন।
.png)
ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে বর বিয়ের আসর থেকে পালিয়ে যায়। পরে বরের দুলাভাইকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেই সঙ্গে কনের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মামা-মামীর কাছ থেকে মুচলেকা নে য়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!