বৃহস্পতিবার বিকেলে ফতুল্লায় কায়েমপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় ট্রাক থেকে ৬৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু বলেন, আমরা বিশ্বস্ত একটি সূত্রে জানতে পারি যে, একটি বড় ফেনসিডিলের চালান আসছে। পরবর্তীতে ঐ ট্রাকটি ফলো করতে থাকলে এটি বটতলার রাস্তায় ঢুকে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি উদ্ধার করি। ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৮৫ বোতল উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।