ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খামারি মালিকের সামনেই মারা পড়লো ৮০০ ব্রয়লার মুরগি

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ১৮ আগস্ট ২০২২
খামারি মালিকের সামনেই মারা পড়লো ৮০০ ব্রয়লার মুরগি
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে ভয়াবহ লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোল্ট্রি খামারে ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক নজরুল ইসলাম পলাশ।

বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানায়, নজরুল ইসলাম পলাশ গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। গত দুইদিন বুধ ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার ফোন দিয়ে কোন সাড়া পাননি ওই খামার মালিক। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের। বিকেল ৩টার দিকে মুরগিগুলো চোখের সামনে একে একে মারা যায়। 

Advertisement

খামার মালিক নজরুল ইসলাম পলাশ জানান, এতে তার অপূরণীয় ক্ষতি হয়েছে। সামনের দিকে খামারটি পরিচালনা নিয়ে চোখে ঘোর অন্ধকার দেখছেন।

এ ব্যাপারে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবত জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে দশ কেভি ভোল্টেজে নেমে যায়। যার ফলে চাহিদা মোতাবেক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। খামারে মুরগির মৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!