ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিথর হলেন দুই শ্রমিক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ১৯ আগস্ট ২০২২
সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিথর হলেন দুই শ্রমিক
সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিথর হলেন দুই শ্রমিক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নারায়ণপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

মৃতরা হলেন- লিটন ও আশরাফ নারায়ণপুর বাজারের পাশের পুটিয়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে লিটন ওই ভবনসহ সেপটিক ট্যাংক নির্মাণের ঠিকাদারি নিয়েছিলেন। আর তার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছিলেন আশরাফ।

Advertisement

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, শুক্রবার সকালে নারায়ণপুর বাজারের পাশে জনৈক আবুল বাশারের নির্মাণাধীন একটি দালানের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন লিটন ও আশরাফ। কাজের এক ফাঁকে তারা ট্যাংকের ভেতরে ঢুকে লুটিয়ে পড়েন। একপর্যায়ে তাদের সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকসহ অন্যরা এগিয়ে যান। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিটন ও আশরাফের নিথর দেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!