[ দেশজুড়ে ]
পশ্চিম সুন্দরবন থেকে ঝড়ে নিখোঁজ ৬৫ জেলেকে উদ্ধার
ফাইল ছবি
পশ্চিম সুন্দরবনের হলদে বুনিয়া এলাকা থেকে ৬৫ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি ফিসিং ট্রলার উদ্ধার করা হয়।
শনিবার (২০ আগস্ট) বিকেলে সুন্দরবনের হলদে বুনিয়া এলাকা থেকে এসব জেলে ও মাছ ধরার ট্রলার উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।
উদ্ধার জেলেরা জানান, তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। শুক্রবার বৈরী আবহাওয়ায় ভাসতে ভাসতে ভারতীয় সীমান্তের কাছে চলে আসে তাদের ট্রলারগুলো। এ সময় তাদের কয়েকটি ট্রলার সাগরে ডুবে যায়। পরে ভারতীয় কোস্টগার্ড তাদের উদ্ধার করে ভারতীয় জেলেদের সহযোগিতায় শনিবার বিকেলে সুন্দরবনের কাছাকাছি পৌঁছে দেয়। পরে বন বিভাগের সদস্যরা তাদের সেখান থেকে উদ্ধার করেন।
.png)
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তা টহলকালে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের উদ্ধার করেছে। অধিকাংশ জেলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায়। তাদের বাড়ির উদ্দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জেলে
লিংক সফলভাবে কপি হয়েছে!