ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালুকায় মহাসড়কে ডাকাতির সময় গ্রেফতার ৪

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশিত: ২১:০৫, ২১ আগস্ট ২০২২
ভালুকায় মহাসড়কে ডাকাতির সময় গ্রেফতার ৪
গ্রেফতারকৃত ডাকাতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির সময় হাতেনাতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে মহাসড়কের হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস, একটি পিকআপ, রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ সদরের চরপাড়া এলাকার আব্দুল হেলিমের ছেলে সেলিম মিয়া, একই এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ মিয়া, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জুগিরসিট এলাকার হাফিজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন এবং ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মজিবুরের ছেলে রুবেল মিয়া।

Advertisement

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে এ ডাকাত দল মহাসড়কের বিভিন্ন এলাকায় বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার লুট করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করে। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস, একটি পিকআপ, রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!